ডিজিটাল: নানা রকম রেসিপির স্বাদ বাড়াতে আমরা রোজই পেঁয়াজ ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন পেঁয়াজের রসও কিন্তু গুণগত মানের দিক থেকে কম যায় না? অনেক রকম জটিল সমস্যায় পেঁয়াজের রস কার্যকর মানা হয়।

এর কারণ হল এখানে পেঁয়াজের সমস্ত ঔষধি গুণ মজুত থাকে এবং এটি সেবন করা খুব সহজ। পেঁয়াজ এমন একটা সবজি যা মোটামুটি সব  রান্নাঘরেই মজুত থাকে।

গরমের দিনে পেঁয়াজ যেমন শরীর ঠান্ডা রাখে, তেমনি চুলের স্বাস্থ্যরক্ষায় পেঁয়াজ ব্যবহার বহুদিন ধরেই প্রচলিত। প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম, সালফার, ভিটামিন বি এবং সি থাকে পেঁয়াজের মধ্যে, তাই এর রসও যে সমান গুণ সম্পন্ন সেটা বলার অপেক্ষা রাখে না।

কি কি রয়েছে পেঁয়াজের রসে :

প্রদাহ নাশক হিসেবে ব্যবহার করা যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে।

চোখের দৃষ্টিশক্তি বাড়াতে।

নখের ফাংগাল ইনফেকশন ঠিক করতে।

ডায়াবেটিসের চিকিৎসায়।

কানের ইনফেকশন দূর করতে।

ব্রণ  সমস্যার সমাধানে।

ভালো ঘুম ও মেজাজের জন্য, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে।

সর্দি কাশির চিকিৎসায়, ক্যানসারের ঝুঁকি কমাতে।

(আর একটা কথা আগেই বলে রাখা ভালো যে পেঁয়াজের রস আর্টিকেলে উল্লেখ করা সমস্যাগুলোর সমাধান করতে পারে ঠিকই কিন্তু তার চিকিৎসা নয়। কোনো শারীরিক সমস্যার পূর্ণ চিকিৎসা ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করে)
তথ্য: Stylecraze