ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী: খাদ্য হিসেবে তিল খুবই প্রিয়। নাড়ু, মোয়া, পিঠে, পায়েস ইত্যাদি মিষ্টি জাতীয় খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় এটি। এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।
এবার চলুন জেনে নিই, তিলের যত অজানা উপকারিতার কথা-
প্রতিদিন ভোরে এক চামচ কালো তিল চিবিয়ে খেতে হবে। এভাবে খাওয়ার ৩ ঘণ্টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। সকালে শরীরে তেলের মালিশও করা যায়। এতে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যাবে।
নিয়মিত তিল খেলে শরীরের মেদ কমে যায়। ফলে চেহারা থাকে আরও স্লিম ও স্মার্ট।
যেসব শিশুর শরীরের বৃদ্ধি কম। তাদের শারীরিক বৃদ্ধির জন্য তিল খুবই উপকারি।
তিল খেলে দাঁত মজবুত হয়। মাড়ি থেকে পুজ পড়া বন্ধ হয়। জিহ্বার ঘা শুকায়।
সর্দি, কাশি হয়, বুকে কফ জমে যায়। এ জাতীয় অসুখে কালো তিলের তেল খুবই গুরুত্বপূর্ণ। সর্দি, কাশি সারাতে দ্রুত কাজ করে এটি। তিলের তেল মাথার যন্ত্রণা কমিয়ে দেয়। বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে।
