
শুভাবরি ওয়েবডেস্ক ,25 মে, দেবাঞ্জন দাস,কলকাতা: ওবেসিটি, ইংরেজি সাতটি শব্দ যে শতাব্দীর কতবড় অভিশাপ সেটা নতুনভাবে না উল্লেখ করে আসুন এর থেকে বাচার কিছু পদ্ধতি জেনে নি।
রাজ্যে চিকিৎসা জগতে রুবি জেনারেল হসপিটাল সব সময়ই ব্যতিক্রমী ভূমিকা নিয়ে থাকে। ওবেসিটি নিয়েও তেমনই ইতিহাস সৃষ্টি করল।

বয়স 32বছর , ওজন 168কেজি , বি এম আই 50এর বেশী । চেয়ারে বসতে অসুবিধে হতো , স্লিপ অ্যাপনিয়া , লিভারের অসুখ, বিষণ্ণতা, অত্যধিক স্থুলতা সহ বহু শারীরিক সমস্যা নিয়ে নিজের জীবনের প্রতি আস্থা হারাতে শুরু করেছিলেন দক্ষিন কলকাতার বাসিন্দা কৌশিক চ্যাটার্জি ।
অনেক ডাক্তার দেখিয়ে সুরাহা হয়েনি কৌশিক বাবুর । শেষে কলকাতার রুবি হাসপাতালের সাথে যোগযোগ হলো ।পরিচয় হলো বেরিয়াট্রিক সার্জেন ডা সুমন্ত দে র সাথে । ডাক্তার বাবু ও তার দল কৌশিক বাবুর এবং তার পরিবারকে মোটিভেট করেন এবং তার চিকিৎসার দায়িত্ব নেন। কৌশিক বাবুর শারীরিক অবস্থায় তার অপারেশন করা ছিল রীতিমত চ্যালেঞ্জিং, জানলেন ডা সুমন্ত দে।

শুরু হলো চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কৌশিক বাবুর শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন ডাক্তারবাবুরা। ঠিক হয় অপারেশনের দিনক্ষণ। বেরিয়ট্রিক সার্জারি হয় তার। এতে পাকস্থলীর কিছুটা অংশ কেটে বাদ দেওয়া হয়। কলকাতাতে এই ধরনের চিকিৎসা হয়েত এই প্রথম ,আজ এক সাংবাদিক সম্মেলনে জানা রুবি জেনারেল হাসপাতালের পক্ষ থেকে । উপস্থিত ছিলেন ডা ডি পি সমাদ্দার , ডা সুজয় রঞ্জন দেব , ডা সুমন্ত দে, শুভাশিস দত্ত সহ হাসপাতালের বহু মানুষ ।
ডা সুমন্ত দে বলেন, “ওবেসিটি বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, প্রতি চার জনের মধ্যে 3 জন স্থূলতার শিকার। খাদ্যাভাস , শারীরিক কার্যক্ষমতা কম করা, ভিটামিনের অভাব, বংশগত কারণ , পরিবেশ সহ বহু বিষয় এর সাথে জড়িত। ক্যান্সার, আর্থেরাইটিস,কার্ডিওভাস্কুলার সমস্যা সহ বহু রোগ হতে পারে এর ফলে, নিয়মিত চেকআপ, ব্যায়াম , স্বাস্থকর খাদ্যাভাস , ওবেসিটি থেকে অনেকটাই রেহাই দিতে পরে । শিশুদের ক্ষেত্রে এই রোগ বর্তমানে বেশী দেখা যাচ্ছে। “
বেরিয়াট্রিক সার্জারি সম্পর্কে ডা সুমন্ত দে বলেন “এখানে পাকস্থলীর একটি অংশ কেটে ফেলা হয়, যাতে কম ক্যালোরি দেহে প্রবেশ করে, অপারেশনের পরে একটি ব্যালেন্স ডায়েটে রাখা হয় রোগীকে, এর ফলে ধীরে ধীরে রোগীর ওজন কমতে শুরু করে, সুস্থ হয়ে উঠতে বেশী সময় লাগে না । পার্শ্ব-প্রতিক্রীয়া সেরকম নেই বললেই চলে ।”
অপারেশন করার 4 ঘন্টা পরে থেকেই হাটতে শুরু করেন কৌশিক বাবু, আজ নিয়ে তার 5দিন হয়েছে মাত্র অপারেশনের , এরই মধ্যে কৌশিক বাবু নিজেকে অনেকটা সুস্থ মনে করছেন। ‘ Retake ‘ রুবি হসপিটালের বেরিয়াট্রিক এবং মেটাবলিক সার্জারি বিভাগ । এই RETAKE কৌশিক বাবুকে নতুন জীবনের দিকে এগিয়ে দিলেন অনেকটাই , একথা অকপটে স্বীকার করলেন উপস্থিত কৌশিক বাবুর পরিবারে সদস্যরাও । খুশি তারাও খুশি রুবি হসপিটালের সদস্যরাও।
