প্রিয়ম্বদা প্রিয়া

দশম পর্বের পর….

…‘আরো আছে! ভাজা খেতে দেবে না মাটন সপ্তাহে একদিন! আগে সন্ধে হতে বন্ধুদের সঙ্গে আড্ডায় বেরতাম, তাও বন্ধ! দিনরাত ম্যাডামের চাকরি, করতে হবে! কখনো ড্রাইভার কখনো প্লাম্বার! বাথরুমের কল দিয়ে টপটপ জল পড়ছে। ম্যাডামের হুকুম এখনই ঠিক করতে হবে! সেই বেলা দুটো! কোথায় পাই প্লাম্বার বলুন! নেট ঘেঁটে নতুন রেসিপি শিখবে! গিনিপিগ কে? এই বান্দা! আমি তার এক্সপেরিমেন্টের শিকার হব। তারপর বাড়িতে একজন ডেকে সেই খাদ্য সকলে খাবে। পুরোপুরো ম্যাডামের কন্ট্রোলে আমার জীবন।’ বলে অভি হাসতে হাসতে তাকাল মৈত্রীর দিকে। মৈত্রী চোখ ছোটো করে ঠোঁট বেঁকাল… ‘চলো আর গল্প করতে হবে না এমনি আমায় এত কথা বলতে হয়, গল্প জুড়লে ওনার কিছু খেয়াল থাকে? ওদিকে তিতলি স্কুল থেকে ফিরে ঘরে একা!’ অভি ব্যস্ত হয়ে পড়ল… ‘কেন সুরমা নেই?”

…‘লোকের ভরসায় থাকলে চলবে!’ অভি আরেক বার অরিন্দমের হাতে হাত মেলালো… ‘আজ চলি! আপনার সব খবর আমি মৈত্রীর থেকে পেয়ে যাব! আগাম নিমন্ত্রণ রইল। আমাদের বাড়িতে চলে আসবেন। আর মৈত্রীর এক্সপেরিমেন্টের শিকার নয়। এক সঙ্গে দুজনই হাসলাম।’ হাসতে হাসতে বাইকে স্টার্ট দিল অভি। মৈত্রী ওর কাঁধে হাত রাখল। বাইক এগিয়ে গেল ধীরে ধীরে মিলিয়ে গেল অনেক দূরে। অরিন্দম গাড়ির দরজা খুল গাড়িতে উঠে বসল। স্টিয়ারিং এ হাত রেখে চুপচাপ বসে। মাথাটা ভার লাগছে। মৈত্রী সত্যিই খুবইই ভালো আছে। আর অরিন্দম? লম্বা শ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল।

সমাপ্ত….