ওয়েব ডেস্ক; ২৫ জানুয়ারি: ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন “শ্রী জগন্নাথ যাত্রা” দিল্লী সফদরজং রেলওয়ে স্টেশন থেকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রেল, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উদ্ভোধন করেন। উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন, সংস্কৃতি ও উন্নয়ন মন্ত্রী কিষাণ রেড্ডি। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও, অনিল কুমা লাহোটি, পর্যটন সচিব অরবিন্দ সিং, বিভিন্ন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআরসিটিসি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। IRCTC Ltd, রেল মন্ত্রকের অধীন একটি পাবলিক সেক্টরের উদ্যোগ, ট্রেনটি চালাচ্ছে।

ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু বিশিষ্ট তীর্থস্থান ও ঐতিহ্যবাহী গন্তব্যগুলিকে কভার করবে 528 জন পর্যটক নিয়ে শ্রী জগন্নাথ যাত্রার বিশেষ সফরে শুরু করেছে।