ওয়েব ডেস্ক, ২৬ সেপ্টেম্বর, কলকাতা: চোখের সামনে দেখা, নিজে অনুসন্ধান করা, তার চুলচেরা বিশ্লেষণ এবং নিরপরাধ মানুষকে আইনের জাল থেকে মুক্ত করা— এভাবেই দৃঢ় পায়ে এগিয়ে চলেছেন কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী জয়ন্ত নারায়ন চট্টোপাধ্যায়। এ রাজ্যের বিভিন্ন উল্লেখযোগ্য মামলার আইনজীবী ছিলেন। সসম্মানে বিজয় লাভ করেছেন সেসব মামলায়।


পেশায় এই আইনজীবী অবসর সময় লেখালেখি করেন, নিজের বাস্তব অভিজ্ঞতাকে কলমে তুলে ধরেন। পেশাগত কারনে তিনি বিভিন্ন কেস লড়েছেন এবং সেই কেসের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে দীপ প্রকাশন এর হাত ধরে দুটি বই প্রকাশ করলেন আইনজীবী জয়ন্ত নারায়ন চট্টোপাধ্যায়।

কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তার দুটি বই “গরাদের আড়ালে” এবং “সাদা কালো” আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল। উপস্থিত ছিলেন লেখক নিজে এবং প্রকাশক শংকর মন্ডল। সম্মানজনক অনবদ্য ঘটনায় সাক্ষী ছিলেন আজ আইনি লড়াইয়ের পথে যে সমস্ত নিরাপরাধ মানুষকে সুবিচার দিয়েছেন তারাও। সেইসব সুবিচার পাওয়া মানুষদের সাথে শুভাবরি একযোগে গলা মিলিয়ে একটা কথাই বলবে, “এগিয়ে যান জয়ন্তবাবু। আপনি যে নিদর্শন স্থাপন করেছেন আইনের ক্ষেত্রে সেগুলো উদাহরণ হয়ে থাকুক আগামী প্রজন্মের আইনজীবীদের কাছে।”