গত ৭ ই জুলাই, ২০২১, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে, সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ০১জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে যে ১১২ ব্যাটেলিয়ন সীমান্ত চৌকি তারালী, উত্তর ২৪ পরগনার সীমান্ত অবৈধভাবে বাংলাদেশিদের বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল ।
ওই দিন বেলা ১২ টা ১০ এর দিকে, বর্ডার সিকিউরিটি ফোর্সের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট এর সূচনা অনুসারে , ১১২ ব্যাটেলিয়ন, , সেক্টর কোলকাতার সীমা চৌকি তারালি , আন্তর্জাতিক সীমান্তে জওয়ানদের সতর্ক করে দেওয়া হয়। প্রাপ্ত তথ্য অনুসারে, বিএসএফ পার্টি বালতি বাজারের কাছে একটি বিশেষ অভিযান চালায়। অ্যাম্বুশ পার্টি একজন সন্দেহজনক ব্যক্তিকে (দালাল) দেখে যে ভারতীয় এলাকা থেকে আন্তর্জাতিক সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। অ্যাম্বুশ পার্টি তাকে থামানোর জন্য চ্যালেঞ্জ জানালে সে ভারতের দিকে পালাতে চেষ্টা করে কিন্তু সতর্ক জওয়ানরা কোনও সুযোগ না দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে (দালাল ) ধরে ফেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোহরাব সরদার, (পুরুষ, বয়স ২০ বছর), পিতা-আশরফি সরদার, গ্রাম + পোস্ট অফিস- আমুদিয়া, থানা-স্বরূপনগর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রকাশ করে যে সে ভারতীয় নাগরিক এবং সে মানব পাচারের পাশাপাশি বিভিন্ন ধরণের পাচারের সাথে জড়িত। আজ সকালে তার কাছে জিয়ারুল সরদারের ফোন আসে এবং সে বলে যে একজন বাংলাদেশী যুবককে নিত্যানন্দ কাঠি গ্রাম থেকে নিয়ে আমুদিয়া ছাড়তে হবে। বিনিময়ে সে জিয়ারুল সরদারের কাছ থেকে ২০০ টাকা পেতো । সেখান থেকে জিয়ারুল যুবক কে বাংলাদেশে পাঠিয়ে দিতো । সে যখন বাংলাদেশী নাগরিককে আনতে নিত্যানন্দ কাঠি গ্রামের দিকে যাচ্ছিলো , তখন বিএসএফ দল তাকে বালতি বাজারের (তারালী) নিকটে হেফাজতে নিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে (দালাল) স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
১১২ ব্যাটেলিয়ন এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার, শ্রী চন্দ্রশেখর জানিয়েছেন যে গ্রেপ্তারকৃত ব্যক্তি ইতিমধ্যে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের তালিকায় ছিল এবং এই ব্যক্তি আগে থেকেই মানব পাচারের সাথে জড়িত রয়েছে। তিনি জানান যে দালালের থেকে প্রয়োজনীয় তদন্ত করা হয়েছে। শ্রীচন্দ্রশেখর বলেছেন যে তাঁর জওয়ানদের কৃতিত্ব দেখে তিনি খুশি। তিনি বলেছেন যে তার জওয়ানদের দ্বারা সতর্কতা প্রদর্শনের কারণেই এটি সম্ভব হয়েছে ।
