গত ৮ ই আগস্ট ২০২১ -এ, গোয়েন্দা বিভাগের ইতথ্যের ভিত্তিতে , ১১২ ব্যাটেলিয়নের জওয়ানরা বেলা ১২টা থেকে ৩ টে পৰ্যন্ত ৩ ঘণ্টার তল্লাশি অভিযানে দুটি পৃথক ঘটনায় ০৪ জন ভারতীয় নাগরিককে প্রতিবন্ধিত সামগ্রী সহিত গ্রেপ্তার করে। প্রথম ঘটনায়, জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে মোটরসাইকেলে পুরো পরিবার (একজন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু) আসতে দেখে। বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা তাদের তল্লাশির জন্য থামিয়ে দেয়। তাদের তল্লাশি করার সময় ২১৪ টি ফেস ক্রিম উদ্ধার করা হয় যা তারা তাদের কাপড়ে লুকিয়ে রেখেছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সএর জওয়ানরা তাদের সবাইকে একই সাথে ধরে ফেলে। তাদের পরিচয় নিম্নরুপঃ-
i ) সন্জু বর্মণ, বয়স আনুমানিক ৩১ বছর, পিতা – বিশ্বনাথ বর্মণ, গ্রাম – শোভিত পুর, ডাকঘর – পুরন্দরপুর, থানা – গাইঘাটা,ii ) বিশাখা বর্মণ নন্দিনী, বয়স ২৭ বছর, স্ত্রী – সঞ্জু বর্মন , iii ) সুমির বর্মণ , বয়স ০৫ বছর, পিতা- সন্জু বর্মন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্জু বর্মণ এবং বিশাখা বর্মণ নন্দিনী বলেছে যে তারা একটিইট ভাটায় কাজ করে এবং ছোট খাটো চোরাচালানের কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা জানায় যে আজ বাবলু (গ্রাম -শোভিত পুর, ডাকঘর – পুরন্দরপুর, থানা- গাইঘাটা, জেলা উত্তর ২ 24 পরগনা) তাদেরকে এই জিনিসগুলি দিয়েছিল যা গারজলা গ্রাম পৰ্যন্ত নিয়ে যেতে হতো এবং আগে জনি নামে একজন বাংলাদেশী ব্যক্তিকে তা দেওয়ার কথা ছিল । কিন্তু তারা যখন এই সামগ্রীগুলি নিয়ে যাচ্ছিলো পথে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ধরে ফেলে । দ্বিতীয় ঘটনায় ১১২ ব্যাটেলিয়ন এর জওয়ানরা ৭৯৫ টি বিটেক্স ক্রিম এবং ৭০টি রিংওয়ার্ম ক্রিম বহনকারী একটি অটোরিকশা সহ একজন ভারতীয় ব্যক্তিকে আটক করে। যা সীমান্ত চৌকি বিথারি , ১১২ ব্যাটেলিয়ন, সেক্টর কলকাতার এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল । গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইশাদুল সরদার, পিতা – জব্বার সরদার, গ্রাম – স্বরূপদা, ডাকঘর – হাকিমপুর, থানা – স্বরূপ নগর।
জিজ্ঞাসাবাদের সময়, ব্যক্তিটি বলে যে বেঁচে থাকার জন্য ছোট খাটো চোরাচালানের কাজ করে । সে জানায় যে আজ সে এই জিনিসটি বিথারি বাজারের কালী নাথ নামে একজন ব্যক্তির দোকান থেকে কিনেছে এবং আগে এই জিনিসগুলি তোইজুল গাজীকে (পিতা – মুখতিয়ার গাজী, গ্রাম – হাকিমপুর, থানা – স্বরূপ নগর, জেলা উত্তর 24 পরগনা)দিতে হতো। যার জন্য সে ৬০০/- টাকা পেতো । সে বলেছে যে তোইজুল গাজী এই জিনিসগুলি বাংলাদেশে পাঠানোতো ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং অবৈধ সামগ্রীসহ সংশ্লিষ্ট কাস্টম অফিস/থানায় হস্তান্তর করা হয়েছে।
১১২ ব্যাটেলিয়ন এর কমান্ডিং অফিসার নারায়ণ চাঁদ তার জওয়ানদের কৃতিত্বে আনন্দিত, যার ফলস্বরূপ ১১২ ব্যাটেলিয়ন ০৪ জন ভারতীয় নাগরিককে আটক করে। তিনি বলেছেন যে এটি কেবলমাত্র কর্তব্যরত তার জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার কারণে সম্ভব হয়েছে।
