এবার থেকে কলকাতা শহরের রাস্তায় চলবে সিএনজি চালিত বাস। সোমবার কসবার পরিবহন ভবনে সিএনজি চালিত বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত দুটি সিএনজি বাস চালু হচ্ছে কলকাতায়। ডিজেল চালিত বাসকে সিএনজি তে রূপান্তরিত করে আপাতত চালানো হচ্ছে। একটি পরীক্ষামূলক ভাবে আপাতত চললেও আগামী দিনে বেশি মাত্রায় সিএনজি বাস চালানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের।
এই সিএনজি বাস চালানোর ক্ষেত্রে খরচ অনেকটাই কম পড়বে। তার সাথে ঠেকানো যাবে দূষণ ও।
এই দুটি বাস উদ্বোধন করে পরিবহন মন্ত্রী বলেন, সিএনজি বাস চললে তার খরচ অনেক কম পড়বে এবং তার সাথে ভাড়াও কমে যাবে। তিনি আরো জানান এই পরীক্ষামূলক বাস চালানো যদি সফল হয় তাহলে সরকারি বাসকে ধীরে ধীরে সিএনজিতে পরিবর্তন করা হবে।
সোমবার দুটি সিএনজি বাস উদ্বোধন করে নিজেই বেশ কিছুটা পথ বাস চালানো পরিবহন মন্ত্রী।
সূত্রের খবর আপাতত কলকাতায় সিএনজি গ্যাসের পাম্প বসানো হবে আটটি ডিপোয়।
Administrative
Breaking
City
feature story
Health
Kolkata
Lifestyle
Nature
News
People
Public Interest
Services
Transport
Westbengal
পশ্চিমবঙ্গ
শহরে সিএনজি বাস
