গত ২ ফেব্রুয়ারি, দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার, সীমা চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন এর জওয়ানরা উত্তর ২৪ পরগনা জেলার এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ৬ জন বাংলাদেশী নাগরিককে তাদের দায়িত্বের এলাকা থেকে ধরেছে।

প্রথম ঘটনায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, সীমা চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন, সেক্টর, কলকাতার জওয়ানরা, ডিউটি ​​করার সময় একজন বাংলাদেশী নাগরিককে ধরে যে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় মোহাম্মদ জিল্লুর রহমান (৩২), পিতা ফজর আলী, গ্রাম আধডাঙ্গা, থানা সলিখা, জেলা মাগুরা, বাংলাদেশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে একজন বাংলাদেশি নাগরিক এবং ২০১২ সালে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে এসেছিল এবং কামরুল পশ্চিমবঙ্গের হুগলী জেলা, পান্ডুয়া, থানা পান্ডুয়া গ্রামের বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করে। ওই ব্যক্তি আরও জানায়, ২০১৪ সালে সে জাল কাগজপত্র ও ভারতীয় পাসপোর্ট তৈরি করে এবং এরপর ২০১৭ সালে ভারত থেকে কুয়েতে যায়। ওই ব্যক্তি জানায় ২০২২ সালের ১০ জানুয়ারি ভারতে এসে কামারুলের বাড়িতে থাকে। সে জানায় বাবার অসুস্থতার কারণে সে বাংলাদেশি দালাল মিলন ও এক অচেনা ভারতীয় মহিলা দালালের সহায়তায় বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এই কাজের জন্য সে দালালদের ১৫ হাজার টাকা দিয়েছিল। কিন্তু ঘটনাস্থলেই তাকে ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

এ ছাড়া অন্য একটি ঘটনায়, সীমা চৌকি হাকিমপুর ১১২ তম ব্যাটালিয়ন এর জওয়ানরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

গ্রেফতারকৃতদের পরিচয় ১) নয়ন গাইন, বয়স ৩০ বছর,
২) অঞ্জলি গাইন (নয়ন গায়নের মা) বয়স ৬০ বছর,
৩) শ্যামলী গাইন (নয়ন গায়ন এর স্ত্রী), বয়স ২৫ বছর,
৪. নবদীপ গাইন ( নয়ন গাইনের ছেলে), বয়স ০৫ বছর,
৫) রতুল গাইন (নয়ন গাইনের ছেলে), বয়স ০৪ বছর, গ্রাম কৈগ্রাম, থানা ইন্দারকানি, জেলা পিরোজপুর, বাংলাদেশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন গাইন জানায় যে তার বোন শ্যামলী ব্যপারী, স্বামী বিমল ব্যপারী এবং তাদের দুই সন্তানের সাথে ২০০২ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তারা সবাই কলকাতার নিউ টাউনের এনকেডিএ মার্কেটে বসবাস শুরু করে এবং সেখানেই কাজ শুরু করে। ওই ব্যক্তি আরও জানায়, সেই সময়ে সে বেশ কয়েকবার বাংলাদেশে গেছে। লোকটি বলেছে যে সে ২০১৮ তে পাসপোর্টের মাধ্যমে আইসিপি পেট্রাপোল দিয়ে ভারতে এসেছিল এবং এক মাস তার বোনের সাথে থাকার পরে ফিরে গিয়েছিল। সে আরও জানায়, তার বোন যেখানে থাকে সেখানে প্রায় ২০ জন বাংলাদেশি থাকে। আজ সে পুরো পরিবার নিয়ে বাংলাদেশী দালাল কামালের সহায়তায় ভারতে আসার চেষ্টা করলেও সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। এ কাজের জন্য সে দালালকে ৩৬ হাজার টাকা দিয়েছিল।

তাদের স্বরূপ নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনসংযোগ অধিকারি, দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার ১১২ ব্যাটালিয়ন এর জওয়ানদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন যার ফলে জওয়ানরা ০৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তিনি বলেছেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে।