ডিজিটাল ডেস্ক; ১৬ ফেব্রুয়ারি: বর্ডার সিকিউরিটি ফোর্স, দক্ষিণবঙ্গ সীমান্তের (বিএসএফ) সদস্যরা চোরাকারবারিদের পরিকল্পনা নস্যাৎ করে পশ্চিমবাংলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তাদের দায়িত্বের এলাকা থেকে আলাদা আলাদা ঘটনায় ৮৫৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাশির সিরাপ জব্দ করেছে। সেই সাথে ১ চোরাকারবারীকে আটক করেছে । বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, আটক ফেনসিডিলের আনুমানিক মূল্য ১,৫৯,৯৫৯ টাকা। চোরাকারবারীরা এসব ফেনসিডিল বোতল ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ।

বিবৃতি অনুসারে, গত ১৫ ফেব্রুয়ারি জোরালো তথ্যের ভিত্তিতে, বিএসএফের সীমান্ত চৌকি এমএস পুর, ৭০ ব্যাটালিয়ন, সেক্টর মালদা-এর কর্মীদের সতর্ক করা হয়েছিল। জওয়ানরা ৫-৬ সন্দেহভাজন চোরাকারবারীর গতিবিধি লক্ষ্য করে, যারা পোটলা সহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। জোয়ানরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। বিএসএফ জওয়ানদের দেখে পাচারকারীরা দৌড়াতে শুরু করলেও বিএসএফ এক পাচারকারীকে ধরে ফেলে। চোরাকারবারীর কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ধৃত পাচারকারীর নাম সমর কর্মকার, পিতা- অতীশ কর্মকার, গ্রাম+পোস্ট- উমাকান্ত টোলা, থানা- কালিয়াচক, জেলা- মালদা পশ্চিমবঙ্গ।

চোরাকারবারি স্বীকার করেছে যে সে গত কয়েকদিন ধরে চোরাচালানের কাজ করে আসছিল।

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে গত কয়েকদিন ধরে চোরাচালানের কাজ করে আসছিল। পাচারকারী জানায়, এই ফেনসিডিলটি তাকে চাঁদু মণ্ডল, পিতা- ভুতেশ মণ্ডল, গ্রাম-নওয়াদা বিনপাড়া পোস্ট-উমাকান্ত তলা, থানা- কালিয়াচক, জেলা মালদা দিয়েছিল। যা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশী পাচারকারী রুবু শেখ ও তার ভাই সোনারবী শেখ, পিতা- ফয়জল শেখ, গ্রাম- চকপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের কাছে হস্তান্তর করা হতো।

অন্যান্য ঘটনায়, দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৮৩৩ ফেনসিডিল বোতল বাজেয়াপ্ত করেছে।

গ্রেফতার চোরাকারবারী এবং জব্দ ফেনসিডিলের বোতল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টম অফিস/পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেব না: বিএসএফ অফিসার

একই সময়ে, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, এই সাফল্যে আনন্দ প্রকাশ করে, তার জওয়ানদের পিঠে চাপড়ে শাবাশি দেন। তিনি বলেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে। অফিসার স্পষ্ট করে বললেন, তার জওয়ানদের চোখ থেকে কিছুই লুকানো যাবে না। তারা কোনো অবস্থাতেই তাদের এলাকা থেকে চোরাচালান হতে দেবে না। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার টিম রয়েছে।