ডিজিটাল; ২৪ এপ্রিল: বিএসএফ জওয়ানদের সতর্কতার ফলে পাচারকারীদের পরিকল্পনা নস্যাৎ হয় । গত ২৩ এপ্রিল ১০৭ ব্যাটালিয়নের জোয়ানরা সংবাদের ভিত্তিতে কাজ করে একজন ব্যক্তিকে ১৬ কেজি গাঁজা সহ হেফাজতে নেয়। ব্যক্তির পরিচয়- তাইজুল মন্ডল, বয়স ৫৪ বছর, গ্রাম সুকপুকুর, জেলা উত্তর ২৪ পরগনা।

জিজ্ঞাসাবাদে সে জানায়, সে পেশায় একজন কৃষক এবং কৃষি কাজ করে। সহজে টাকা রোজগারের লোভে সে মাঝে মাঝে সীমান্ত দিয়ে পাচারও করে। সে আরও জানায়, পাইকপাড়া গ্রামের বাসিন্দা পিন্টুর কাছ থেকে সে ওই ১৬ কেজি গাঁজা নিয়েছিল এবং তার কাঁটার উপর ছুঁড়ে দিয়ে বাংলাদেশে পাচার করতে যাচ্ছিল। এ কাজের জন্য পিন্টু তাকে ১০০০/- টাকা দিয়েছে।

আটক পাচারকারীকে বাজেয়াপ্ত সামগ্রী সহ বনগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ. রাজেন্দ্রন, ১০৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানিয়েছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, যার কারণে চোরাকারবারিদের ধরা হচ্ছে এবং আইন অনুযায়ী শাস্তি দেওয়াও হচ্ছে। অফিসার আরও বলেন, প্রায়শই দেখা গেছে যে সীমান্ত এলাকার কৃষকরা সামান্য কিছু টাকার লোভে চোরাচালানে জড়িয়ে পড়ে। বিএসএফ তাদের সীমান্তে গ্রেপ্তার করে এবং তারপর তাদের জেলের ভিতরে যেতে হয়।