শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ এপ্রিল, উঃ ২৪ পরগনা:
হাদিয়ে আলাম মাওলায়ে কায়েনাত শেরে খোদা আলী মুশকিল কুশা কাররামুল্লাহু তালা ওয়াজজাহু এবং খাজায়ে খাজেগান সৈয়দ শহীদ আবদাল আব্বাস আলী মোজাররেদ ওরফ গোরাচাঁদ পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলায়হের শাহাদাৎ দিবস উপলক্ষে মহান ঔরস এর আয়োজন করা হয় হাড়োয়া দরবার শরীফএ।
লাখো ভক্তবৃন্দ, দরবেশ, ফকীর, আউসাফ ও আওতাদদের সমাগমে অনুষ্ঠানটি মেলার রূপ ধারণ করে । তারই মাঝে ইফতার মজলিসেরও আয়োজন করা হয়। সুফি সংগঠনের সভাপতি আব্দুল আলিম মোল্লা জানালেন, সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সুফি সংগঠন, বসিরহাট ।
