ডিজিটাল; ৩ অক্টোবর: ১ অক্টোবর দক্ষিণ বেঙ্গল সীমান্তের সীমা চৌকি পিপলি, ১৫৮ ব্যাটালিয়নের কর্মীরা জোরালো সংবাদের ভিত্তিতে কাজ করে এক পাচারকারীকে তার বাড়ি থেকে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে। পাচারকারীর নাম জয়দেব খা, জেলা উত্তর ২৪ পরগনা।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, তার বাড়ি সীমান্তের খুব কাছে। সে আরও জানায়, তেঁতুলবেড়িয়ার বাসিন্দা রীবা নামের এক মহিলা, যার চাষের জমি তাদের বাড়ির পাশে, ওই মহিলা তার বাড়ির পিছনে এই গাঁজাগুলো লুকিয়ে রেখেছিল। এরপর তাকে বিএসএফ জওয়ানরা ওই গাঁজাসহ ধরে ফেলে ।
আটক ব্যক্তিকে বাজেয়াপ্ত সামগ্রী সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেছেন যে বিএসএফ জওয়ানরা তাদের এলাকায় সর্বদাই প্রস্তুত এবং চোরাচালানের মতো অপরাধ বন্ধ করার চেষ্টা করেই চলেছে। ওই কর্মকর্তা বলেন, আমাদের গোয়েন্দা বিভাগও পলাতক মহিলাকে খুঁজে বের করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে গ্রেফতারকৃত ব্যক্তির বক্তব্য অনুযায়ী বাস্তবতা বেরিয়ে আসে।
