গত ২৩ ডিসেম্বর ৮২ ব্যাটালিয়ন হৃদয়পুরের সীমান্ত চৌকিতে মোতায়েন জওয়ানরা তথ্যের ভিত্তিতে চোরাকারবারিদের খপ্পর থেকে একটি বিরল প্রজাতির ঈগল (বাল্ড ঈগল) উদ্ধার করে। পাচারকারীরা ঘন অন্ধকার এবং ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায়। বাংলাদেশ থেকে চোরাকারবারীরা ভারতে পাচারের জন্য এই বিশেষ প্রজাতির বাজপাখি নিয়ে আসছিল।
চোরাকারবারিদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল পাখিটিকে হস্তান্তর করা হয়েছে বন দফতর, কৃষ্ণনগরের কাছে।

বিএসএফের জনসংযোগ অধিকারী জানান, সীমান্তে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।