ডিজিটাল; ১৮ মে: সীমান্ত নিরাপত্তা বাহিনী, দেশের সীমান্তের পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের সাহায্য করতে সর্বদাই প্রস্তুত রয়েছে, সেটা করোনার সময় হোক বা স্বাভাবিক পরিস্থিতিতে। উত্তর ২৪ পরগনা জেলাএলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থানরত দক্ষিণবঙ্গ সীমান্তের ১০৭ ব্যাটালিয়নের জওয়ানরা তারই উদাহরণ স্থাপন করেছে।

গত ১৬ ই মে উত্তরপাড়া গ্রামের এক যুবক ফজর আলী বিশ্বাস, পিতা – জলিল আলী বিশ্বাস তার বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছিল, যার কারণে তার পাঁজর ও মাথার অভ্যন্তরীনে আঘাত লাগে এবং তার কারনে সে ব্যথায় কাতরাচ্ছিল। যুবকের পরিবারের সদস্যরা বিএসএফ সীমান্ত চৌকি উত্তরপাড়ার কোম্পানি কমান্ডারের কাছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চাইলে তিনি দেরি না করে বিএসএফের গাড়ি (জেনন) এবং একজন নার্সিং সহকারী ফজর আলী বিশ্বাসের বাড়িতে পাঠায়। নার্সিং সহকারী প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং ফজর আলী বিশ্বাসকে তার পরিবারের সদস্যসহ চিকিৎসার জন্য বাগদাহ হাসপাতালে প্রেরণ করেন। রোগীর অবস্থা এখন স্বাভাবিক বলে জানা গেছে।

যুবকের পরিবারের সদস্যরা বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফজর আলী বিশ্বাসের বাবা জলিল আলী বিশ্বাস সীমান্তরক্ষী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএসএফ সঠিক সময়ে সহায়তা না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এবং তার মৃত্যুও হতে পারত।

১০৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুনীল সিং জওয়ানদের এই প্রশংসনীয় কাজের জন্য আনন্দ প্রকাশ করে বলেন যে সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী প্রতিটি সুখ-দুঃখে সীমান্তবাসীর পাশে রয়েছে। যাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়।