গত ১৫ ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০.৪৫ কেজি রূপা জব্দ করেছে। যেগুলো সীমান্ত চৌকি কোইজুরি, ১৫৩ ব্যাটালিয়ন, উত্তর ২৪ পরগনা জেলা, ভারত থেকে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশ নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছিল।
বর্ডার সিকিউরিটি ফোর্সের খুফিয়া বিভাগের তথ্যর ভিত্তিতে ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ তারিখে, সীমান্ত চৌকি কইজুরি, ১৫৩ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার কর্মীরা আন্তর্জাতিক সীমান্তের বেদাপাড়া গ্রামের কাছে জঙ্গলে তল্লাশি অভিযান চালায়। প্রায় ১২০৫ টার সময় প্রাপ্ত তথ্য অনুসারে, অনুসন্ধান দলটি একটি গাছের নিচে পুরানো কাপড়ে বাঁধা কিছু লুকিয়ে রাখা জিনিস দেখে। যখন অনুসন্ধানকারী দল সন্দেহজনক বস্তুগুলি ভালভাবে পরীক্ষা করে, তখন তার ভিতর থেকে ১০.৪৫ কেজি রূপা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬,৩০,৪০০/- টাকা।
জব্দকৃত রূপা কাস্টম অফিস তেতুলিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
জওহর সিং নেগি কমান্ডিং অফিসার, ১৫৩ ব্যাটালিয়ন তার জওয়ানদের সাফল্যে খুশি প্রকাশ করেছেন। তিনি বলেন, জব্দকৃত রূপার পেছনে কারা রয়েছে তা জানার জন্য গোয়েন্দা বিভাগ কাজ করছে। তিনি আরও বলেন যে এই ধরনের চোরাচালান বন্ধ করা কেবলমাত্র তার কর্তব্যরত জওয়ানদের সতর্কতার কারণেই সম্ভব হয়েছে।
