গত ১৬ সেপ্টেম্বর সীমান্তরক্ষী বাহিনী দক্ষিণ বঙ্গ সীমান্তের জোয়ানরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে ৫৫০ টি নারিকেলের চারা সহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করে। আটককৃত চারা গাছের আনুমানিক মূল্য ৫৫,০০০/-টাকা। চোরাচালানীরা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পোস্ট পানিতর, ১৫৩ ব্যাটালিয়ন, উত্তর ২৪ পরগনা জেলা এলাকায় বাংলাদেশ থেকে ভারতে এই সব নারকেলের চারা আনার চেষ্টা করছিল।
সীমা চৌকি পানিতর, ১৫৩ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা ১৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখে দৈনিক ডিউটিতে ছিল। প্রায় ০৫১৫ টার দিকে জওয়ানরা কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে যারা ৩-৪ টি বড় ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের (বাংলাদেশ থেকে ভারত) দিকে আসছিল। কাছাকাছি আসার পর, যখন জোয়ানরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে তখন তারা বাংলাদেশের দিকে ফিরে দৌড়াতে শুরু করে। কিন্তু সজাগ জোয়ানরা তাদের ধাওয়া করে এবং একজন চোরাচালানকারীকে ধরে ফেলে। যখন এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়, তখন ৫৫০ টি নারকেল গাছের চারা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোরাচালানীর নাম সন্যাসী তরফদার, বয়স ৪৬ বছর, গ্রাম – ঘোজাডাঙ্গা (দক্ষিণ পাড়া), থানা – বসিরহাট, জেলা – উত্তর 24 পরগনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত চোরাচালানকারী জানায় যে সে একজন ভারতীয় নাগরিক এবং দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত। সে আরও জানায় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সে বাংলাদেশী চোরাচালানকারী মোহাম্মদ আলীর কাছে ৫৫০ টি নারকেল গাছ কিনেছিল, সে এই গাছগুলো নিয়ে ভারতে ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই বিএসএফ তাকে সব গাছপালা সহ ধরে ফেলে এবং বাংলাদেশি চোরাচালানীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত চোরাচালানীরা এবং জব্দ করা সব নারকেলের চারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস ঘোজাডাঙ্গার কাছে হস্তান্তর করা হয়েছে।
জওহর সিং নেগি, কমান্ডিং অফিসার তার জওয়ানদের সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করেছেন, যার জন্য জওয়ানরা ৫৫০ টি নারকেলের চারা সহ ০১ চোরাচালানকারীকে ধরেছে। তিনি বলেন যে এটি কেবলমাত্র দায়িত্ব পালনরত তার জওয়ানদের সতর্কতার কারণেই সম্ভব হয়েছে। তিনি আরও বলেন যে তিনি তার এলাকায় কোন ধরনের চোরাচালান করতে দেবেন না ।
