আজকের শিশু আগামীকালের নাগরিক। তাই মা ও শিশুর সঠিক পুষ্টির বিশেষ প্রয়োজন। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফিল্ড আউটরিচ ব্যুরো বর্ধমান শাখার উদ্যোগে সম্প্রতি বর্ধমানের মির্জাপুরে এক আলোচনাচক্রে বক্তারা এবিষয়ে সহমত পোষণ করেন। অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিন আন্ড পাবলিক হেলথের অধ্যাপিকা ড: মধুমিতা ভট্টাচার্য বলেন ভূমিষ্ট হওয়ার পর সদ্যজাত শিশুর পক্ষে মায়ের দুধই সবচেয়ে ভাল পুষ্টি। তাই শিশুর আড়াই বছর বয়স পযর্ন্ত অন্যান্য খাবারের সঙ্গে মাতৃদুগ্ধ খাওয়ানো যেতে পারে। শিশুর ছমাস বয়সের পর থেকে বাড়িতে তৈরি সুস্বাদু ও সুষম খাবারই সুস্থ্ ও সবল শিশুর জন্য প্রয়োজনীয় বলে ড: ভট্টাচার্য্য মতপ্রকাশ করেন। করোনাসহ বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে ড: ভট্টাচার্য্য, শিশুদের শাকসবজি প্রোটিন সম্বৃদ্ধ খাবার খাওয়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অপর বক্তা ড: এ টি রহমান বলেন শিশুদের সুস্থ রাখার জন্য গর্ভবস্থা থেকেই মায়েদের সুষম খাদ্যগ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে ৭০জন মায়েরা এক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
