গত ৭ই নভেম্বর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মুর্শিদাবাদ জেলার সীমান্ত চৌকি দয়ারামপুরের এলাকা থেকে গাঁজা এবং ফেনসিডিলের একটি বড় খেপ বাজেয়াপ্ত করে।
৭ নভেম্বর ভোর ০৩ টা ৪০ মিনিটের দিকে জওয়ানরা এলাকায় চোরাকারবারীদের কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। এরপর অভিযান চালিয়ে জওয়ানরা এলাকা ঘিরে ফেলে । জওয়ানদের তাদের দিকে আসতে দেখে পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে
জওয়ানরা ১০ কেজি গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ভারতীয় বাজারে বাজেয়াপ্ত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২০,৫১৫ টাকা।
আটককৃত গাঁজা ও ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
