শিয়ালদহ – লালগোলা শাখায় যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ট্রেন (০৩১৯১) এবং লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন (০৩১৯০) পরিষেবা রবিবার (৭ নভেম্বর) থেকে পুনরায় শুরু হচ্ছে।
শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ট্রেন (০৩১৯১) শিয়ালদহ স্টেশন থেকে রাত্রি ১১টা ৩০ মিনিটে ছেড়ে লালগোলা পৌঁছোবে ভোর ৪টে ৫৫ মিনিট নাগাদ। অন্যদিকে, লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন (০৩১৯০) সকাল ৯টা ১৫ মিনিট নাগদ ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে সেদিনই বেলা ৩টে ১০ মিনিট নাগাদ।
পূর্ব রেলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিয়ালদহ – লালগোলা শাখায় এই ট্রেন দৈনিক চলবে। একই সঙ্গে যাত্রীদের স্টেশন চত্ত্বর ও ট্রেন সফরের সময় যাবতীয় কোভিড-১৯ আদর্শ আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
