দক্ষিণ -পূর্ব রেল নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পাঁচটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে :-

• ০৮০৪৩ / ০৮০৪৪ হাওড়া – ভদ্রক – হাওড়া স্পেশাল (পুরানো নম্বর ৫৮০০৩ / ৫৮০০৪)

হাওড়া – ভদ্রক স্পেশাল (০৮০৪৩) ট্রেনটি শনিবার বাদে আগামী ৯ নভেম্বর থেকে সপ্তাহে প্রতিদিন চলবে। হাওড়া থেকে ট্রেনটি বেলা ৩টে ৪০ মিনিটে ছেড়ে ভদ্রক পৌঁছোবে রাত্রী ১০টা ৩৫ মিনিট নাগাদ। ফিরতি পথে ট্রেনটি (০৮০৪৪) ভদ্রক থেকে রবিবার বাদে সপ্তাহে সব দিন চলবে। আগামী ১০ নভেম্বর থেকে এই ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। ট্রেনটি ভদ্রক থেকে ভোর ৪টে ৫০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছোবে বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ।

• ০৮০৭১ / ০৮০৭২ খড়গপুর – টাটানগর – খড়গপুর স্পেশাল ( পুরোনো নম্বর ৫৮০২১ / ৫৮০২২)

খড়গপুর – টাটানগর স্পেশাল (০৮০৭১) ট্রেনটি আগামী ৯ নভেম্বর থেকে চলবে। খড়গপুর থেকে ট্রেনটি বেলা ১১টা ৪৫ মিনিটে ছেড়ে টাটানগর পৌঁছোবে বেলা ২টো ৫০ মিনিট নাগাদ। ফিরতি পথে ট্রেনটি (০৮০৭২) টাটানগর থেকে আগামী ১০ তারিখ থেকে দৈনিক চলবে। এই ট্রেনটি টাটানগর থেকে সন্ধে ৬টা ৫ মিনিটে ছেড়ে খড়গপুর পৌঁছোবে রাত্রি ৯টা ২০ মিনিট নাগাদ।

• ০৮০৩৭ / ০৮০৩৮ খড়গপুর – জাজপুর কেওনঝড় রোড – খড়গপুর স্পেশাল (পুরোনো নম্বর ৬৮১০৯ / ৬৮১১০)

খড়গপুর – জাজপুর কেওনঝড় রোড স্পেশাল ট্রেনটি (০৮০৩৭) আগামী ১২ নভেম্বর থেকে দৈনিক চলবে। খড়গপুর থেকে ট্রেনটি বিকেল ৪টে ১৫ মিনিটে ছেড়ে জাজপুর কেওনঝড় রোড স্টেশনে পৌঁছোবে রাত্রি ৯টা ৪০ মিনিট নাগাদ। ফিরতি পথে ট্রেনটি (০৮০৩৮)১৩ নভেম্বর থেকে দৈনিক চলবে। জাজপুর কেওনঝড় রোড স্টেশন থেকে ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিট নাগাদ ছেড়ে খড়গপুর পৌঁছোবে বেলা ১১টা নাগাদ।

• ০৮১৫১ / ০৮১৫২ টাটানগর – বারকাকানা – টাটানগর স্পেশাল (পুরোনো নম্বর ৫৮০২৩ / ৫৮০২৪)

টাটানগর – বারকাকানা স্পেশাল ট্রেনটি (০৮১৫১) আগামী ৯ নভেম্বর থেকে দৈনিক চলবে। টাটানগর স্টেশন থেকে ট্রেনটি বেলা ৩টে ১৫ মিনিট নাগাদ ছেড়ে বারকাকানা পৌঁছোবে রাত্রি ৯টা ২৫ মিনিট নাগাদ। ফিরতি পথে (০৮১৫২) ট্রেনটি বারকাকানা স্টেশন থেকে আগামী ১০ নভেম্বর থেকে দৈনিক চলবে। ট্রেনটি বারকাকানা স্টেশন থেকে ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ ছেড়ে টাটানগর স্টেশন পৌঁছোবে বেলা ১০টা ২০ মিনিট নাগাদ।

• ০৮১৪১ / ০৮১৪২ টাটানগর – কাটিহার – টাটানগর স্পেশাল (পুরোনো নম্বর ২৮১৮১ / ২৮১৮২)

টাটানগর – কাটিহার স্পেশাল ট্রেনটি (০৮১৪১) ১০ নভেম্বর থেকে প্রত্যেক বুধ ও শনিবার চলাচল করবে। ট্রেনটি টাটানগর থেকে রাত্রি ৯টা ২৫ মিনিট নাগাদ ছেড়ে কাটিহার পৌঁছোবে পরদিন বেলা ২টো ৫৫ মিনিট নাগাদ। ফিরতি পথে (০৮১৪২) ট্রেনটি ১২ নভেম্বর থেকে প্রত্যেক শুক্র ও সোমবার চলাচল করবে। ট্রেনটি কাটিহার স্টেশন থেকে বেলা ২টো নাগাদ ছেড়ে টাটানগর পৌঁছোবে পরদিন সকাল ৬টা ২০ মিনিট নাগাদ।