গত ১৯ জানুয়ারী দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমা চৌকি চরভদ্র ঘাঁটি, ১৪১ ব্যাটালিয়নের কর্মীরা জোরালো তথ্যের ভিত্তিতে অ্যাম্বুশ লাগায়। অ্যাম্বুশ পার্টি কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে, একটি সাইকেলে একজন ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্তের দিকে যেতে দেখে। অ্যাম্বুশ পার্টিকে দেখে সন্দেহভাজন ব্যক্তি সাইকেল ছেড়ে লম্বা ও ঘন ঘাসের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ওই সাইকেলের চাকা থেকে ৬ কেজি রূপা (বল) উদ্ধার করা হয়। ভারতীয় বাজারে ওই রূপার (বল) মূল্য প্রায় ৩,৭২,২০০/- টাকা।

রূপার বল ও অন্যান্য জিনিসপত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস জলঙ্গীতে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম ঝন্টু শেখ , থানা-জলাঙ্গি, জেলা মুর্শিদাবাদ।

সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জলঙ্গি থানায় একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে।

জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার তার জওয়ানদের উত্সাহিত করার সময় বলেন যে আমাদের জওয়ানরা এই অঞ্চলে চোরাচালান পুরোপুরি বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণেই এলাকায় চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, তার এলাকা থেকে কোনো ধরনের চোরাচালান হতে দেবেন না।