ডিজিটাল; ২৬ অক্টোবর: ২৫/২৬শে অক্টোবর ২০২২ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে পৃথক ঘটনায়, জওয়ানেরা সীমান্তে তাহাদের এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা এবং ৫১২ বোতল ফেনসিডিল আটক করেছে।

২৫/২৬শে অক্টোবর সীমা চৌকি পুস্তিঘাটা, ৬৮তম বাহিনী, সীমা চৌকি ডোবারপাড়া, ১৫৮তম বাহিনী, সীমা চৌকি লবনগোলা, ৩৫তম বাহিনী এবং সীমা চৌকি সাসানী, ৭০তম বাহিনীর জওয়ানেরা তাহাদের নিজ নিজ দায়িত্বের এলাকা থেকে মোট ৫১২ ফেনসিডিল বোতল আটক করেছে । আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১,০৫,১১৮/- টাকা।

অন্য আরেকটি ঘটনায়, সীমা চৌকি সুতিয়া, ১০৭ বাহিনীর জওয়ানেরা সঠিক সূচনার ভিত্তিতে চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে, তাহাদের দায়িত্বের এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে বাগদা, ভগবানগোলা, গাইঘাটা, কালিয়াচক ও বনগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র বলেছেন যে, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ঠেকাতে সীমান্ত রক্ষী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যাহার কারণে চোরাচালানের সঙ্গে জড়িতরা অনেক অসুবিধায় পড়েছে, কেউ কেউ ধরাও পড়েছে। ওই কর্মকর্তা কঠোর ভাষায় বলেছেন যে, সীমান্ত রক্ষী বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।