ডিজিটাল; ২ অক্টোবর: ভারত-বাংলাদেশের মধ্যে ১৫৩ কিউসেক করে কুশিয়ারা নদীর জল বন্টন সম্পর্কিত যে মউটি এ মাসের ৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল, সে সম্পর্কে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই মউ স্বাক্ষরের ফলে শুখা মরশুমে অর্থাৎ, ১ নভেম্বর থেকে ৩১ মে এই সময়কালে আসাম ওই নদী থেকে ১৫৩ কিউসেক জল ব্যবহার করতে পারবে। অন্যদিকে, বাংলাদেশও তার অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে সমপরিমাণ জল কুশিয়ারা নদী থেকে সংগ্রহ করতে পারবে।

শুখা মরশুমে দুটি দেশের মধ্যে এই জল বন্টনের বিষয়টির ওপর নজর রাখতে এক যৌথ নজরদারি টিমও গঠন করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হল স্বাক্ষরিত মউটিকে।