শুভাবরি ওয়েব ডেস্ক, ৪ সেপ্টেম্বর, কলকাতা: নিজের শরীরের স্থূলতা নিয়ে সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ে শুনতে হয়েছে অনেক হৃদয় ভাঙ্গার কথা। কিন্তু একেবারেই আশাহত না হয়ে এগিয়ে চলছিলেন নিজের লক্ষ্যে। হ্যাঁ, “মিস আগনেস” সোনিয়া রামানি (Bebolicious) আজ একজন জাতীয় স্তরের বিজয়ী।

MAVEN MISS PLUS SIZE INDIA ২০২১ প্রতিযোগিতায় ভূষিত হয়েছেন “মিস ক্লাসি অ্যাওয়ার্ডে”।
মোট ৫০০ জন প্রতিযোগী থেকে ৬৩ জন, তারপর ৩০ জন ফাইনালিস্টের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ফাইনালে তিনি পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন। শারীরিক স্থূলতা নিয়ে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখান থেকে যে পুরস্কার জিতে আসা যায়, তা তিনি দেখিয়ে দিলেন।

সাংবাদিক সম্মেলনে সোনিয়া রামানি বলেন, বিভিন্ন শারীরিক সমস্যার জন্য মেয়েদের মধ্যে এই স্থূলতা আসে । ইচ্ছে করে এই স্থূলতা তৈরি করা হয় না। আমার একটাই উদ্দেশ্য যাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে তারা কোনোভাবেই আশাহত হয়ে পড়বেন না। এই স্থূলতা দিয়েই সৌন্দর্যকে সামনে এনে কিভাবে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা যায় সেটাই সমস্ত মেয়েদের আমি বলতে চাই।

তিনি আরো বলেন, কলকাতায় এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যে সমস্ত মেয়েরা তৈরি আছেন, তাদের আমি গ্রুম করতে চাই। দৃঢ় সংকল্প নিয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে চলুন। যে সমস্ত মেয়েদের স্থূলতা রয়েছে তারা নিজেদের কম ভাববেন না। তারাও একজন সফল মডেল হতে পারেন।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়া সেনগুপ্ত , প্রেসিডেন্ট Eimpa, অনুপ সেনগুপ্ত, ডিরেক্টর, সঞ্জয় রায় সোশ্যাল ওয়ার্কার, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার হোসেন মুস্তাফি এবং নাসির আহমেদ প্রমুখ।