প্রথম দফার নির্বাচনের পর কমিশন দ্বিতীয় দফার জন্য প্রস্তুতি শুরু করে দিল। এই পর্যায়ে ভোট হবে বাঁকুড়া, তালডাংরা, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়, খড়গপুর সদর, চন্ডিপুর, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, নন্দকুমার, ময়না, পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, তমলুক, সাগর কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গোসাবা এই ৩০ টি বিধানসভা কেন্দ্রে।
নির্বাচন কমিশন সূত্রে খবর বেশ আঁটসাট ভাবেই বাহিনী মোতায়েন করা হচ্ছে দ্বিতীয় দফায়। বাকুড়ায় থাকছে ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে থাকছে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং দক্ষিণ ২৪ পরগনার যে কটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে তার জন্য থাকছে ৭২কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কমিশন সূত্রে এও জানা গেছে ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে বারুইপুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের জন্য রাখা হবে ।
