প্রথম দফার নির্বাচন সম্পন্ন হবার পর নির্বাচন কমিশন দ্বিতীয় দফার জন্য প্রস্তুতি শুরু করে দিল। দ্বিতীয় দফার নির্বাচনে ৩০ টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হবে। কমিশন সূত্রে খবর দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন মোট ৬৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে। যার মধ্যে ৬২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের দায়িত্বে। বাকি কোম্পানি নির্বাচনের বাকি দায়িত্বে মোতায়েন করা হবে। এবারের নির্বাচনে হেভিওয়েট কেন্দ্র হল নন্দীগ্রাম। এককালের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুভেন্দু অধিকারী এবার বিজেপিতে যোগদান করেছেন। ২০২১ নির্বাচনের এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী এবং তার বিপরীতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো।
সেই নন্দীগ্রামকে নিরাপত্তা বেষ্টনীতে আঁকড়ে ধরতে চাইছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় নির্বাচনের মোট বুথের সংখ্যা ১০৬২০, সেখানে নন্দীগ্রামে অক্সিলারি বুথ মিলিয়ে বুথের সংখ্যা ৩৪৭। শুধুমাত্র নন্দীগ্রামেই ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তার সাথে কাজ করবে ২১ টি কুইক রেসপন্স টিম। কমিশন সূত্রে খবর।
অতএব এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে ভোটগ্রহণ হবে এই নন্দীগ্রামে।
