ডিজিটাল; ১২ এপ্রিল: করোনা পরিস্থিতির পর দেশে আর্থিক অসুবিধা সত্ত্বেও দিব্যাঙ্গদের সাহায্যের জন্য সুগম মে ভারত যোজনায় ১২.৭৪ শতাংশ অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে একদিনের সফরে কলকাতায় এসে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন । তিনি বলেন চলতি অর্থবছরে ভিন্ন ভাবে সক্ষমদের বিভিন্ন সহায়তা প্রকল্পে কেন্দ্রীয় সরকার ১ কোটি ৪২ হাজার ৩৩৪ কোটি টাকা বরাদ্দ করেছে । দেশের প্রতিটি জেলায় দিবাঙ্গদের যে সকল সহায়ক সরঞ্জাম প্রয়োজন তা দেওয়া হচ্ছে। আঠওয়ালে বলেন, কেন্দ্রের গৃহীত মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত এর মতো প্রকল্প গুলির মাধ্যমে সারা দেশে পিছিয়ে পড়া গরীব নিম্ন বিত্ত মানুষের যথেষ্ট উপকার হয়েছে।

মন্ত্রী পশ্চিমবঙ্গের রামপুরহাটের বগটুই গ্রামের হিংসার ঘটনার তীব্র নিন্দা করেন । সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের গৃহীত ভেনচার ক্যাপিটাল ফান্ড প্রকল্পে ২০ লক্ষ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দান প্রকল্পে কেন্দ্র ৭৫ শতাংশ দিলেও বাকি ২৫ শতাংশ অর্থের ১৫ শতাংশ রাজ্য সরকারকে দেবার জন্য তিনি আবেদন করেন ।