ডিজিটাল; ১২ এপ্রিল: জাতীয় পেনশন ব্যবস্থার আওতায় বিভিন্ন কর্মসূচিতে গ্রাহক সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ মাসের শেষ পর্যন্ত এই সংখ্যা ছিল ৫ কোটি ২০ লক্ষ হাজার, যা গত বছরের মার্চে ৪ কোটি ২৪ লক্ষ ২০ হাজারের তুলনায় বার্ষিক-ভিত্তিতে ২২.৫৮ শতাংশ বেশি।
২০২২ সালের ৩১শে মার্চ পর্যন্ত পরিচালনাধীন মোট পেনশন সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লক্ষ ৩৬ হাজার ৫৯২ কোটি টাকা, যা বার্ষিক-ভিত্তিতে ২৭.৪৩ শতাংশ হারে বৃদ্ধি ঘটেছে।
ন্যাশনাল পেনশন ব্যবস্থা এবং অটল পেনশন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন – www.pfrda.org.in
