ডিজিটাল : আম নানা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এতে বিভিন্ন ধরণের ভিটামিন এবং খনিজ উপাদান উপস্থিত থাকে। এক গবেষণায় দেখা গেছে এক কাপ (১৫৫ গ্রাম) কাটা আমের মধ্যে রয়েছে।
এনার্জি – ৯৯ কিলো ক্যালোরি
প্রোটিন – ১.৩৫ গ্রাম
কার্বোহাইড্রেট – ২৪.৭ গ্রাম
ডায়েটারি ফাইবার – ২.৬৪ গ্রাম
ফ্যাট – ০.৬২৭ গ্রাম
শর্করা – ২২.৫ গ্রাম
ফোলেট – ৭১ এমসিজি
ভিটামিন সি – ৬০.১ এমসিজি
ক্যালসিয়াম – ১.২ মিলিগ্রাম
আয়রন – ০.২৬৪ মিলিগ্রাম
সোডিয়াম – ১.৬৫ মিলিগ্রাম
পটাসিয়াম – ২৭৭ মিলিগ্রাম
আম কিভাবে ব্যবহার করবেন ?
আম ছোটো ছোটো টুকরো করে খেতে পারেন। এছাড়া আমের পায়েস বানাতে পারেন। আম দিয়ে তৈরী কেক ও খেতে খুব সুস্বাদু হয়। আর তার সাথে তো আমের জুস আছেই।
আম কিভাবে কিনেবেন ও স্টোর করবেন ?
কেনার সময় মাথায় রাখবেন আমে যেন কোনো কালো দাগ বা খাওয়া বা পচা অংশ না থাকে। বাজার থেকে কিনে এনে ঈষৎ উষ্ণ নুন মেশানো জলে ভিজিয়ে রেখে তারপর জলে ধুয়ে শুকিয়ে নিন। তারপর ফ্রিজে রাখুন।
তথ্য: Stylecraze
