ডিজিটাল; ২০ এপ্রিল: গত ১৯ এপ্রিল সেক্টর হেডকোয়ার্টার মালদহ দ্বারা মালদহ জেলায় অবস্থিত বিএসএফ এর জয়েন্ট হাসপাতাল বৈষ্ণবনগরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

বিএসএফ জয়েন্ট হাসপাতাল বৈষ্ণবনগর দ্বারা ‘জাতীয় সংহতি দিবস’ উপলক্ষে ব্লাড ব্যাঙ্ক মালদা মেডিকেল কলেজ এবং বিএসএফ জয়েন্ট হাসপাতাল, বৈষ্ণবনগরের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ডাঃ গুলশান সিং, সিএমও (এসজি), ৭০ ব্যাটালিয়ন বিএসএফ এবং ৭৮ ও ৩৫ ব্যাটালিয়ন বিএসএফ-এর মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল। রক্তদান শিবিরে বিএসএফের ৭০, ৭৮ এবং ৩৫ ব্যাটালিয়নের মোট ৩৬ জন জওয়ান রক্তদান করেন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের দল এবং বিএসএফ কর্মীরা রক্তদান শিবিরের সাক্ষী ছিলেন। বর্ডার সিকিউরিটি ফোর্সের মেডিক্যাল স্টাফদের দ্বারা আয়োজিত এমন অনুষ্ঠানের প্রশংসা করেছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীরা।

ডাঃ গুলশান সিং, সিএমও (এসজি), জয়েন্ট হাসপাতাল বৈষ্ণবনগর এই রক্তদান শিবিরের আয়োজনে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন যে এই ধরণের প্রোগ্রাম জনগণ এবং জওয়ানদের মধ্যে সচেতনতা নিয়ে আসে। এটি বিএসএফের ভাল ভাবমূর্তি তৈরি করে এবং মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিএসএফ উচ্চতর সদর দফতরের নির্দেশনায় এরকম আরও অনুষ্ঠানের আয়োজন করবে।