ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় , এস এম এইচ মির্জা- নারদ কান্ডে এই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো ইডি।
নারদ স্ট্রিং অপারেশন নিয়ে রাজ্য রাজনীতি রীতিমত তোলপাড় হয়ে ওঠে। তারপরে সিবিআইকে তদন্তের ভার দেয় হাইকোর্ট, পরে ইডিও তদন্তভার গ্রহণ করে। এই মামলার ক্ষেত্রে প্রথম চার্জ সিট দাখিল করে ইডি।
মাসখানেক আগে এই নারদ মামলা নিয়ে রীতিমতন ভাবে তোড়জোড় শুরু করে দেয় সি বি আই। কোনরকম ভাবে নোটিশ ছাড়াই সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম , শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র কে প্রথমে বাড়ি থেকে নিজাম প্যালেস এবং তারপর গ্রেপ্তার করে আদালতে তোলা হয়।
জানা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং এস এম এইচ মির্জা কে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ পাঠানো হয়েছে , বাকিদের নির্দেশ পাঠানো হবে বিধানসভার স্পিকারের মাধ্যমে।
আগামী দিনে এই নারদ মামলার গতি-প্রকৃতি কোন দিকে যায় সেটি দিকে তাকিয়ে মানুষ।
Administrative
Breaking
Current Issue
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
নারদ মামলায় চার্জশিট ইডির
