শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ জুলাই, কলকাতা:
যে বয়স লেখাপড়া করার জন্য, যে বয়সে খেলাধুলো আর হাসিখুশি জীবন কাটানোর সময়, যে বয়সে বাবা বাবা মার হাত ধরে চলার সময়, সেই সময় যাতে হারিয়ে না যায় তাই সরকার তৈরি করেছিল শিশুশ্রম বিরোধী আইন।
বিভিন্ন সময়ে সরকারি অনুসন্ধান হয়েছে। কখনো কোন শিশু শ্রমিক মারা গেলে সরকারের টনক নড়ে। আর অনুসন্ধান শুরু হয় কোথায় আছে শিশু শ্রমিক। আবার তা ধামাচাপা পড়ে যায়। কিন্তু সেই শিশু শ্রম শহর কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে এখনো।
তেমনি দৃশ্য নজরে এলো নেতাজি নগর থানার অন্তর্গত শ্রী কলোনিতে। একেবারে মেইন রাস্তার পাশেই রয়েছে একটি খাবারের দোকান। সেখানে কাজ করছে এক নয়, দুই নয়, চার চারটি কম বয়সী কিশোর। তাহলে কি সরকারের নজর এড়িয়ে এই ভাবেই শিশুশ্রম বেড়ে চলেছে শহর কলকাতাতে!!
এই সংবাদ পরিবেশিত হওয়ার পরে হয়তো কিছুই হবে না, কোন ব্যবস্থাই নেওয়া হবে না দোকানদারের বিরুদ্ধে। তবুও কিছু মানুষের কাছে অন্ততপক্ষে সংবাদটি পৌঁছবে “শহর কলকাতা কিন্তু এখনো শিশু শ্রমিক নির্ভর”।
