ডিজিটাল; ১৬ জুলাই: বিজ্ঞানীরা সার্স-কোভ-২কে কোষে প্রবেশ করতে বাধা দেওয়ার বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। এটি কেবলমাত্র কোষে প্রবেশেই বাধা দেবে তা নয় সংক্রমণের ক্ষমতাও কমাবে। অ্যান্টিভাইরাল হিসেবে সার্স-কোভ-২এর মতো ভাইরাসের কার্যকারিতা কমাতে এ এক বিশেষ উদ্যোগ। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের সহায়তায় এই গবেষণাটি করা হয়।
বিজ্ঞানীরা মনে করেন এর ফলে করোনা সংক্রমণের ভাইরাল লোড কমবে, ফুসফুসের কোষগুলির ক্ষতিও কম হবে।
