নিজস্ব সংবাদদাতা :

অতিমারির পর মহরম, ঈদ, দুর্গাপুজো শেষ হয়ে এবার আসছে ক্রিসমাস অর্থাৎ বড়দিন। এই উৎসবেও একইভাবে মহামারীর কালো ছায়া পড়েছে কলকাতার প্রাণকেন্দ্র, ব্যবসায়িক প্রাণকেন্দ্র নিউমার্কেটের সিম পার্ক মলের সামনে জনবহুল জায়গা এখন প্রায় জনশূন্য। দোকানদারের পসরা সাজিয়ে বসে আছেন ক্রিসমাসের যাবতীয় আয়োজন নিয়ে। কিন্তু ক্রেতা সেখানে নেই বললেই চলে।

তাহলে কি বিশ্বজুড়ে অতিমারির সংক্রমণ এর গ্রাফ তখন নিচের দিকে। ভারত বর্ষ এবং পশ্চিমবঙ্গে যখন সংক্রমণ, মৃত্যুর হার ক্রমশ নিচের দিকে নেমে গেছে, মানুষকে শান্তি দিচ্ছে, তবুও কি মানুষ তার আগের সেই মনের জোর খুঁজে পাচ্ছেন না? করোনার ভীতি কি এখনো আমাদের মধ্যে থেকেই যাচ্ছে?

বছর পূর্তি হলেই আবার নতুন করে উৎসবের শুরু হবে। তাহলে সেই উৎসবগুলো কি এমনি ম্রিয়মাণ থাকবে, নাকি উঠে দাঁড়াবে মানবজাতি।