শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ এপ্রিল, কলকাতা:
হ্যাঁ, শুনে অবাক হলেও এটি সত্যি কথা এবং সেটি বিক্রি হচ্ছে খোদ দক্ষিন কলকাতার লেক মলের পাশে এই ডাবের দোকানে সন্ধান মেলে।
দোকানদারকে ডাবের দাম জিজ্ঞাসা করতে জানালেন, ৩০ টাকা, ৪০ টাকা এবং তারপরেই ১৫০ টাকা।

কলকাতার গরম যখন একদিকে বাড়তে শুরু করেছে, বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। তার সাথে তাল মিলিয়ে বাড়ছে করোণা সংক্রমণ। আর ঠিক সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিসের এই দুর্মূল্য সাধারণ মানুষকে আশ্চর্য করছেন। এমনই অভিজ্ঞতা হল আমাদের ভোট সমীক্ষক দলের।

যখন করোনা সংক্রামনের জন্য বারবার করে সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে, তখন তাকে তোয়াক্কা না করেই বাসে এবং শপিং মলগুলোতে চলছে মাস্ক ছাড়াই ঘোরাফেরা। তার পাশাপাশি জিনিসপত্রের দামও অগ্নিমূল্য হচ্ছে।

ব্যবসায়ীরা যেন অনেকটা সতর্ক। যদি আগামী দিনে আবার লকডাউন হয় তার জন্য আগে থেকেই লাভের অংকটা একটু বাড়িয়ে তারা এক কদম আগে পথ চলতে চাইছে।

প্রশ্ন হচ্ছে কি করবে সরকার এ পরিস্থিতিতে ?? নিজের দল গঠন, নিজের সরকার তৈরি, নাকি সাধারণ মানুষের স্বচ্ছন্দ, কোনটি অগ্রাধিকার পাবে ? নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।