
দেবাঞ্জন দাস, শুভাবরি ওয়েব ডেস্ক,৬ অক্টোবর, কলকাতা:
রিজেন্ট পার্ক থানার অন্তর্গত গঙ্গাপুরি প্রাইমারি স্কুলের গার্লস সেকশন এর অভিভাবকরা আজ স্কুলের বাংলা শিক্ষক দীপঙ্কর ব্যানার্জি(৪৫) এর বিরুদ্ধে অভিযোগ জানান।
অভিযোগ, কিছুদিন আগে তিনি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নগ্ন ছবি পোস্ট করেন এবং তার সাথে একটি লিংক পোস্ট করেন পরে তা ডিলিটও করে দেন।
অভিভাবকদের প্রতিক্রিয়া, ছাত্রছাত্রীদের ওপর একটি বিপরীত ছায়া পড়তে পারে। তারা এই সম্পূর্ণ ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষিকাকে জানিয়েছেন। প্রধান শিক্ষিকা তাদের থানায় সম্পূর্ণ বিষয়টি জানাতে বলেন। সূত্রের খবর আপাতত সেই শিক্ষককে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তকে রিজেন্ট পার্ক থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, আগামীকাল অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাতে পারেন। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে বহিষ্কার করা হোক। আপাতত সমস্ত বিষয়টি তদন্ত সাপেক্ষ। অভিযুক্তের সঙ্গে দেখা না হওয়ার ফলে তার মতামত জানা সম্ভব হয় নি।
