ওয়েবডেস্ক,11 অক্টোবর, কলকাতা :
করোনা আবহে শারদীয়ার আনন্দ প্রায় ম্লান হয়ে গিয়েছে। সবথেকে কঠিন পরিস্থিতির মধ্যে প্রান্তিক শ্রেণীর মানুষেরা। এই প্রান্তিক মানুষদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশের দশক থেকে আজ অবধি প্রাক্তন ছাত্র ছাত্রীরা এগিয়ে এসেছেন উদারচিত্তে। এই প্রতিষ্ঠিত এবং গুনি ছাত্র-ছাত্রীরা প্রান্তিক মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন। প্রাক্তনীদের মধ্যে যেমন রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদে থাকা অধ্যাপকরা, তেমনই রয়েছেন বিভিন্ন নামী সংস্থা এবং সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষরাও। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাসের গেটের সামনে একটি তাঁবু খাটিয়ে পাঁচশোর বেশি মানুষকে খুশির এক সুযোগ করে দিলেন, হাসি ফোটালেন নারী-শিশু-বৃদ্ধ এবং যুবকদেরও।
এমন মহান কাজে শুভাবরি সবসময়ের জন্যই প্রশংসা করে আসছে। শ্রদ্ধা জানাই এই উদারচিত্ত নাগরিকদের।
