বর্তমানের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে। তারমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে।


রাজ্য সরকার সেই নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ নিয়ে রীতিমতন চিন্তিত , তাই রাজ্যের বর্তমান চলাকালীন কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১৫ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বহাল বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হলো।


রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাইরে বেরোনো, যানবাহনের চলাচল এবং সমস্ত কাজ বন্ধ থাকবে। জরুরী পরিষেবাই ছাড় পাবে। এই মর্মে নবান্ন থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।


নির্দেশিকায় আরো বলা হয়েছে মাস্ক, স্যানিটাইজেশন, পরিষ্কার পরিছন্নতা সবকিছু মেনে চলতে হবে। সঠিকভাবে কোভিড বিধি যাতে অফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকঠাকভাবে মানা হয় তার সম্পূর্ণ দায়িত্ব সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।


প্রসঙ্গত এই নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ নিয়ে রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র।