আবার শুরু হতে চলেছে I-GLAM অ্যাওয়ার্ড ২০২১ । বাংলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান সুন্দরী মানুষকে খুঁজে তাদেরকে পুরস্কৃত করে আসছে।
সাত বছর ধরে তারা পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের থেকে সুন্দরী এবং বিশেষ করে তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা কে খুঁজে বের করে পুরস্কৃত করে চলেছে। সংস্থার দাবি এটি একটি বৃহৎ প্রতিষ্ঠান যেখানে মডেলিং-ফ্যাশন-গ্রুমিং কে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়।

মিস্টার, মিস , মিসেস বেঙ্গল ২০২১, তার সাথে মিস্টার এবং মিস জুনিয়র বেঙ্গল ২০২১ কে সম্মানিত করা হবে এই বছর।

৬০ জনের বেশি মিসেস বেঙ্গল, ৪০ জনের বেশি মিস বেঙ্গল ৫০ জনের বেশি মিস্টার বেঙ্গল, ৩০ জন জুনিয়র বেঙ্গল এবং কুড়ি জন বিশেষ শিশুদের নিয়ে এই বছরের I-GLAM এর ফাইনাল হতে চলেছে ডিসেম্বর মাসে।

এক সংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানানো হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, সংস্থার সি ই ও এবং প্রতিষ্ঠাতা দেবযানি মিত্র তার সাথে বিগত বছরের বিজয়ীরাও।

বিধায়ক মদন মিত্র জানান তিনি সব সময় এই প্রতিষ্ঠানের সঙ্গে আছেন তাদের সব রকম সাহায্যের আশ্বাস তিনি দেন। এমনকি মডেলদের গ্রুমিং-এর জন্য যদি কোন জিম এর প্রয়োজন হয় সেটিও তিনি বিনামূল্যে ব্যবস্থা করে দিতে পারবেন।

কর্ণধার দেবযানি মিত্র বলেন শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয় অন্তর্নিহিত বিভিন্ন প্রতিভা সৌন্দর্য সবকিছুকে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আগামী দিনে সবাই যাতে জীবনের লড়াইয়ে এগিয়ে যেতে পারে সেটাই আমরা চাই।

অতএব এই বছরের I-GLAM এর শিরোপা কার এবং কাদের হাতে ওঠে সেটা সময়ের অপেক্ষা।