আবার সংখ্যা বাড়ল মেট্রোর সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে আগামী সোমবার অর্থাৎ ১২ জুলাই থেকে দিনে ৯০ টির বদলে চলবে ১০৪ টি মেট্রো। কবি সুভাষ এবং দক্ষিনেশ্বর থেকে দিনের প্রথম ট্রেন সকালের দিকে ছাড়বে সকাল সাড়ে আটটার বদলে সকাল ৮ টায়। সকালের দিকে উভয় দিক থেকেই শেষ ট্রেন সাড়ে এগারোটায়।
বিকেলের দিকে প্রথম ট্রেন তিনটে পঁয়তাল্লিশ এর বদলে উভয় দিক থেকে ছাড়বে সাড়ে তিনটে। এবং শেষ ট্রেন কবি সুভাষ-দক্ষিণেশ্বরের দিক থেকে ছাড়বে সাতটার বদলে ৭:১৫ মিনিটে।
ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে।
জরুরী পরিষেবা এর সাথে যুক্ত কর্মীরা এই মেট্রো যাতায়াত করতে পারবেন। যাতায়াতের জন্য অবশ্যই থাকতে হবে স্মার্ট কার্ড এবং পরিচয় পত্র। তা দেখালেই মিলবে মেট্রো চলার সুযোগ।
সোম থেকে শনি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। রবিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
Breaking
City
Current Issue
Kolkata
Lifestyle
News
People
Public Interest
State
Transport
Westbengal
পশ্চিমবঙ্গ
৫২ জোড়া মেট্রো চলবে দিনে ; বাড়লো মেট্রো সংখ্যা
