শুভাবরি ওয়েব ডেস্ক, ৪ ফেব্রুয়ারি, কলকাতা:
এই দৃশ্য কলকাতার আলিপুর অঞ্চলের। এমনই দৃশ্য অন্য অনেক ব্যাংকের সামনে দেখা যায়। দু চাকার বাহনগুলো ব্যাংকের গেটের সামনে এমন ভাবে রাখা যাতে ভেতরে গ্রাহকরা ঢুকতে বা বেরোতে ভীষণ সমস্যার মধ্যে পড়তে পারেন এবং পরেন।
এই জায়গার বিশেষত্ব হচ্ছে, এটি একটি চার রাস্তার সংযোগস্থল। সেখানে এইভাবে রাস্তার ধীরে অনেকটা জায়গা আটকে গাড়ি রাখা আছে প্রশাসনের নাকের ডগায়। টার্নিং এর মুখে গাড়ি ঘোড়াতে গেলে যেমন অসুবিধা তেমনি দুর্ঘটনা ঘটার সুযোগ রয়েছে। অন্যদিকে, ব্যাংকে কোন জরুরী বা আপৎকালীন ঘটনা ঘটলে তখন উদ্ধারকার্য বা সাহায্যের জন্য ভেতরে যাওয়া বা ভেতর থেকে বাইরে আসা ভয়ানক কঠিন কাজ হবে।
এ বিষয়ে ব্যাংকের ব্যাংক কর্তৃপক্ষ কতটা সচেতন সেটা জানা যায়নি। এটাও জানা যায়নি যে প্রশাসন কতটা সতর্ক। কারণ ট্রাফিক পুলিশ কিন্তু ওই গোল চক্করের সামনেই দাঁড়িয়ে আছে।
