ডিজিটাল ডেস্ক, ৯ মে কলকাতা : সম্পূর্ণ হলো ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। অনেক বিতর্ক অনেক লড়াই এর পরে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের জনসাধারণ তৃণমূল কংগ্রেস সরকারকে তৃতীয়বারের জন্য রাজ্য শাসনের ভার দিল।
যাদবপুর বিধানসভা থেকে এবারের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দেবব্রত মজুমদারের নির্বাচনে অংশ নেবার জন্য শুভাবরি ম্যাগাজিন অনেক বছর আগে থেকেই সংবাদ মাধ্যমে আওয়াজ তুলেছিল। অবশেষে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয়ের মুকুট মাথায় পড়লেন। যাদবপুরের মানুষের অন্তরের অদম্য ইচ্ছা বিকাশ ঘটলো।
অতীত ইতিহাস থেকে জানা যায় এই যাদবপুর বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের এক নজরকাড়া কেন্দ্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। এই কেন্দ্র থেকেই তৃণমূলের আরেক বিজয়ী প্রার্থী মণীশ গুপ্ত মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন। কিন্তু এবারের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা যাদবপুরের ভূমিপুত্র, সমাজসেবী এবং চার বারের পৌর প্রতিনিধি দেবব্রত মজুমদারের নাম না দেখে কার্যত হতাশ যাদবপুরের সাধারণ মানুষ।
বাস্তব দিকটি বিচার করলে দেখা যায় শিক্ষা এবং সামাজিক কার্যসূচির বিচারে, যোগ্যতায় অনেক এগিয়ে রয়েছেন দেবব্রত মজুমদার। সে ক্ষেত্রে মন্ত্রিসভার তালিকায় তার নাম না থাকার ফলে কিছুটা হতাশা যেন ছড়িয়ে পড়ছে যাদবপুরের মানুষের মনে। এই প্রেক্ষিতে মাননীয়া মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় দেবব্রত মজুমদারকে রাখেন কিনা।
তবে বিরোধী দলনেতা সুজন চক্রবর্তীকে হারিয়ে তিনি যে নজির সৃষ্টি করেছেন সে ক্ষেত্রে এই দক্ষ রাজনীতিবিদের হাতে একটি সঠিক দপ্তর পড়লে রাজ্য তথা রাজ্যবাসীর যে সার্বিক উন্নতি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ কলকাতা নগরীকে জঞ্জালযুক্ত করতে দেবব্রতবাবুর একক প্রচেষ্টা কোনভাবেই অস্বীকার করতে পারবেন না সরকার এবং সাধারণ মানুষ।


