ডিজিটাল:

দৈনন্দিন জীবনে অন্যতম খাদ্য হিসেবে আমরা কি আজকে সব সময় খাবার পাতে রাখি। কিন্তু সারা বিশ্বজুড়ে এই পেঁয়াজের বিভিন্ন প্রকার আছে তা হয়তো অনেকেই জানেন না। আসুন জেনেনি কত রকমের হয়। এবং তাদের নাম কি। দেখতে কেমন হয়

বিশ্বজুড়ে বিভিন্ন প্রকারের পেঁয়াজ পাওয়া যায়। তার মধ্যে কিছু ধরণের পেঁয়াজ সম্পর্কে এখানে আলোচনা করা হল –

হলুদ পেঁয়াজ : পেঁয়াজের ভিতরটা আইভরি সাদা রঙের হয়, তবে এর বাইরের স্তরটি বাদামী রঙের। এর গন্ধ খুব গাঢ় এবং সালফারের মতো।

মিষ্টি পেঁয়াজ : এর খোসা খুব হালকা আঁশের মতো এবং এই পেঁয়াজ মিষ্টি স্বাদের।

সাদা পেঁয়াজ : বাইরে থেকে এই পেঁয়াজ সাদা রঙের এবং অন্যান্য পেঁয়াজের থেকে মিষ্টি হয়।

লাল পেঁয়াজ : এই পেঁয়াজ হালকা মিষ্টি এবং কাঁচা খাওয়া হয়ে থাকে। এর বাইরের স্তর গাঢ় ম্যাজেন্ডা রঙের।

স্যালোটস : ছোটো আকারের এই পেঁয়াজ ব্রাউন রঙের এবং ভিতরের স্তর পার্পল রঙের।

সবুজ পেঁয়াজ : পেঁয়াজ পুরোপুরি বিকশিত হয় না। পেঁয়াজের সবুজ পাতা রান্না, স্যালাড সহ একাধিক পদ তৈরিতে ব্যবহৃত হয়।

তথ্য: stylecraze