গার্গী সিনহা
১৩ তম পর্বের পর…..
বর্ষার পুনঃস্থাপনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করার বিরুদ্ধে গণসচেতনতা প্রসারের বিষয়টি অরণ্য সংরক্ষণের মত গুরুত্ব দিয়ে
দেখা হয়নি এখনও। অরণ্যের অবস্থান স্থানীয় তাপমাত্রাকে নিয়ন্ত্রিত করে। কিন্তু অরণ্য নিধনের পাশাপাশি ডুয়ার্সের পাল্লা দিয়ে বাড়তে থাকা কংক্রীটায়ন এই স্বাভাবিক প্রক্রিয়াকেও ব্যাহত করছে— কংক্রীটের দেওয়াল অধিক পরিমাণে আগত সৌরশক্তি শুষে তা প্রতিফলিত করায় স্থানীয় বায়ু উত্তপ্ত হচ্ছে বেশি।
আজকের ডুয়ার্সে দেশজ বাসগৃহ নির্মাণের ক্ষেত্রেই শুধু নয়, দেশজ মানুষরা তাদের প্রথাগত দৈনন্দিন তথা সার্বিক জীবনচর্চায় একসময়ের সম্পূর্ণ প্রভাবহীন জনপ্রিয় আধুনিকতাকে গ্রহণ করছেন। এর পিছনে কারণ যা-ই থাকুক না কেন এর একটা ক্ষতিকর দিকও আছে। অরণ্যনির্ভর মানুষ যখন তার রোজকার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদ ধারণ অরণ্য থেকে সংগ্রহ করে, তখন অরণ্যের তথা অরণ্যের সম্পদের প্রতি তার যে দৃষ্টিভঙ্গী তা সংরক্ষণমূলক মানুষ সেখানে মিতব্যায়ী-ঠিক যতটা প্রয়োজন ততটাই সে অরণ্য থেকে নেয় বাকিটা সে সংরক্ষণ করে ভবিষ্যতের জন্য।
