যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ আগামী ২৩ নভেম্বর থেকে শিয়ালদহ এবং লালগোলার মধ্যে যাত্রীবাহী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

০৩১৭১ শিয়ালদহ – লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার বিশেষ ট্রেনটি শিয়ালদহ থেকে প্রতিদিন ভোর ০৩:৪৫ মিনিটে ছেড়ে যাবে এবং একই দিনে সকাল ০৯:৩০ মিনিটে লালগোলায় পৌঁছবে। ০৩১৯২ লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার বিশেষ ট্রেনটি প্রতিদিন দুপুর ২:৩০ মিনিটে লালগোলা থেকে ছাড়বে,একই দিনে রাত ৮:১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

রেলওয়ে চত্বরে প্রবেশ করার সময় এবং ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদের যথাযথভাবে কোভিড আচরণ বিধি বজায় রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।