এবারের কলকাতা পুরসভা নির্বাচনে অতিরিক্ত ভাতা পাবেন ভোট কর্মীরা। রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরসভা নির্বাচনে ভোট কর্মীদের অতিরিক্ত আড়াইশো টাকা শীতকালীন ভাতা হিসেবে দেবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই ভাতা শুধুমাত্র কলকাতা পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমনটাই বলছে কমিশন সূত্র।
অন্য কোন ভোটের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়।
এই নির্দেশিকা ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এবং কলকাতা পুরসভা কমিশনার কে পাঠিয়ে দেওয়া হয়েছে।