ডিজিটাল ডেস্ক, কলকাতা: পেশায় তিনি একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ। প্রতিদিন প্রত্যেকটা সময় তিনি নতুন নতুন মানুষের সাথে কথা বলেন নতুন নতুন মনের সাথে পরিচয় হয় তার। ব্যস্ত তালিকার মাঝেও তিনি নিজের ভেতরে থাকা শৈল্পিক ভাব কে তুলে ধরেছেন শিল্প প্রদর্শনীতে, তিনি ডা. সৌমিত্র শঙ্কর দত্ত । ১২তম SAARC আন্তর্জাতিক সাইক্রিয়াট্রি কনফারেন্স ২০২১ – তার মাঝেই সাতজন মনোরোগ বিশেষজ্ঞের যৌথ শিল্প প্রদর্শনী চলছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর নর্থ গ্যালারিতে। প্রদর্শনী শীর্ষক Echoes Of Inner Minds । গত ১১ ডিসেম্বর প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।

ডা. সৌমিত্র শঙ্কর দত্ত জানান “শিল্পতে কত দ্রুত কাজ করা যায় তা জরুরী নয় সেই শিল্পে শৈল্পিক গুণ কতটা রয়েছে আমার মনে হয় সেটাই সবচেয়ে জরুরি”। পেশা সূত্রে বহু মানুষের সাথে প্রতিদিন কথা হয় , সেখান থেকে পাওয়া যায় বিভিন্ন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কে কিছুটা হলেও ছবির মাধ্যমে প্রকাশ করেছেন শিল্পী। সৌমিত্র বাবুর ছবিতে যেমন দেখা গেছে মানব চরিত্র তেমনি গৃহবন্দী জীবনের ছবি। তিনি আরো বলেন “বর্তমানে মানুষ কিভাবে ছবিকে গ্রহণ করছে এছাড়া ছবির প্রদর্শনীতে মূল ভাবনা দর্শকের উপরই ছেড়ে দেওয়া ভালো তাতে নতুন তথ্য উঠে আসে”।

প্রদর্শনীতে অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন ডাক্তার দেবাশীষ ভট্টাচার্য্য , ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, ডাক্তার অভিরুচি চ্যাটার্জী, ডাক্তার শুধেন্দু চক্রবর্তী, ডাক্তার ভক্তিশ্রী রাহা, ডাক্তার রাজশ্রী রায়।