আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন। ঐ দিন মোট ৪৩ টি আসনে ভোটগ্রহণ হবে।
সূত্রের খবর প্রথম পাঁচ দফা নির্বাচনের পর নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য ষষ্ঠ দফায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোল দুর্গাপুরে ১৪ কোম্পানি, বনগাঁ পুলিশ ডিস্ট্রিকে ৬৯ কোম্পানি, বারাসাত পুলিশ ডিস্ট্রিকে ৫৯ কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১০৭ কোম্পানি, বসিরহাটে ৪০ কোম্পানি, বিধাননগরে ৩ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৩ কোম্পানি, উত্তর দিনাজপুর ইসলামপুরে ৮২ কোম্পানি, কৃষ্ণনগরে ১৬৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৪৩ কোম্পানি, রায়গঞ্জে ৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
সূত্র মারফত খবর, এবারের ষষ্ঠ দফার নির্বাচনে আঁটোসাঁটো ভাবে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে কমিশন। যাতে যে ধরনের ঘটনা আগের দফা গুলিতেও ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়।
